তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা
প্রধান মেনু ও অনলাইন সেবাসমূহ
হোম অনলাইন ফি প্রদান (No Login)
শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থী তথ্য আদর্শ নূরানী বিভাগ ক্লাস রুটিন নাজেরা বিভাগ ক্লাস রুটিন হিফজ বিভাগ ক্লাস রুটিন হিফজ রিভিশন বিভাগ ক্লাস রুটিন আন্তর্জাতিক প্রতিযোগীতা বিভাগ ক্লাস রুটিন ক্বিরাত বিভাগ ক্লাস রুটিন মাদানী নেসাব ক্লাস রুটিন কওমী নেসাব ক্লাস রুটিন স্পোকেন ইংলিশ ক্লাস রুটিন ১ম শ্রেণী ক্লাস রুটিন ২য় শ্রেণী ক্লাস রুটিন অনুমোদিত শাখার তথ্য আদর্শ নূরানী বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ হিফজ বিভাগ হিফজ রিভিশন বিভাগ আন্তর্জাতিক প্রতিযোগীতা বিভাগ ক্বিরাত বিভাগ মাদানী নেসাব কওমী নেসাব স্পোকেন ইংলিশ জেনারেল ক্লাস (১ম শ্রেণী) জেনারেল ক্লাস (২য় শ্রেণী) একাডেমিক ক্যালেন্ডার ও ছুটি
নোটিশ বোর্ড যোগাযোগ
Hotline: 01626-909090

সভাপতির বাণী

অফিসিয়াল বার্তা
— শায়েখ ক্বারী নাজমুল হাসান

— শায়েখ ক্বারী নাজমুল হাসান

সভাপতি, গভর্নিং বডি
তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা • EIIN: ১০৫৮২৩

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে, আমাদের দেশের কুরআনের হাফেজরা আজ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে দেশের জন্য মহা গৌরব বয়ে আনছে। আজকের অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হলে অবশ্যই পৃথিবীকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে। আর এজন্য দরকার আল-কুরআনের যথাযথ চর্চা। কুরআন মাজিদ এমন শাশ্বত চিরন্তন মহাগ্রন্থ, যার প্রতিটি শব্দ অলৌকিক। কুরআন মাজিদ পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যা হুবহু মুখস্ত করা যায়। পৃথিবীর আর কোন গ্রন্থ এভাবে মুখস্ত করার বিরল দৃষ্টান্ত ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না। কুরআন হিফজ করা একটি কষ্টসাধ্য বিষয়। তাই এই বিশাল সম্ভাবনাময় প্রতিভার আলোগুলোকে যথাযথ মূল্যায়ন করা সময়ের একান্ত দাবি।

আমাদের অত্র প্রতিষ্ঠান তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ কেবল একটি দ্বীনি প্রতিষ্ঠানই নয় বরং একটি চেতনা ও জাগরণের নাম। বর্তমান প্রেক্ষাপটে শুধু বাংলাদেশের নয় বরং দেশের বাহিরেও বিভিন্ন দেশসমূহে অত্র প্রতিষ্ঠানটি কুরআনের সহীহ শুদ্ধ তেলাওয়াত ও এর প্রচার প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা উত্তরোত্তর অত্র প্রতিষ্ঠানের সুনাম-সুখ্যাতি অর্জনে শক্তিশালী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিকে বেগবান অস্তিত্বে পরিণত করতে আমাদের নিরলস প্রচেষ্টা বিরামহীনভাবে সক্রিয়। আদর্শভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা দান পদ্ধতি দেশের মধ্যে এই প্রতিষ্ঠানকে একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে।

ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য ছাত্ররা সৌদি আরব, মিশর, জর্ডান, ইরান, মালয়েশিয়া, কাতার, কুয়েত, সুদান, বাহরাইন, তানজানিয়া, ওমান, ও ভারতসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

পরিশেষে মহান রাব্বুল আলামীনের দরবারে এই মুনাজাত পেশ করছি যে, তিনি যেন আমাদের এই কুরআনের খিদমত কবুল করেন এবং উত্তরোত্তর আমাদের প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা দান করেন। আমীন! ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।
হোমপেজে ফিরে যান
হোম নোটিশ
ভর্তি আবেদন
ফলাফল